আল্লাহর এক নাম যেমন ‘রহীম’–দয়াশীল, তেমনি আরেক নাম ‘আযীয’–পরাক্রমশালী। আমাদের গুনাহের যে বিশাল স্তুপ, নাফরমানির যে দীর্ঘ তালিকা; স্পষ্টই আল্লাহর অসীম দয়া ও ক্ষমা ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। যেখানে স্বয়ং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতপ্রার্থী, সেখানে আমাদের মতো পাপীরা কত নিশ্চিন্তে বসে আছি!
আসলে তাওবার সাথে একজন মুমিনের সম্পর্ক কেমন হওয়া উচিত? গুনাহের কারণে কতটুকু সংকুচিত হওয়া উচিত? মুমিন তো গুনাহ হওয়া মাত্রই অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চেয়ে নেয় রবের কাছে। অপরাধী গোলামের ন্যায় নুয়ে পড়ে মহামহিমের দরবারে। তবুও অনুশোচনার আগুনে দগ্ধ হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে কেবলই ভাবে—এ কঠিন গুনাহের ক্ষমা মিলবে কি!!
গুনাহের কারণে অন্তরে এক দাগ পড়ে যায়, যদি ফিরে আসা না হয় তবে সে দাগ থেকে জন্ম নেয় দগদগে ঘা। ধীরে ধীরে সে অন্তর মরে যায়। তখন ব্যক্তির অবস্থা এমন হয়—সে সবই দেখে, কিন্তু অন্তরে সত্যের ছাপ পড়ে না। সে সবই শোনে, কিন্তু সত্য তার অন্তরে পৌঁছায় না। ধীরে ধীরে সে পরিণত হয় জাহান্নামের জ্বালানিতে।
রমাদান মুমিনের জন্য বিরাট এক পাওয়া। অন্তরকে দাগমুক্ত করতে, মৃত অন্তরকে আবারও ইবাদতের সেচ দিয়ে সজীব করে তুলতে।
রমাদান আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক সুযোগ—আবদার আদায়ের, দোষ স্বীকার করে ক্ষমাপ্রাপ্তির। কারণ, এ মাসে আল্লাহ অবারিত করে দেন ক্ষমার দরজা।
শিরক ছাড়া আর কোন গুনাহ করেছকরেছ তুমি? যত গুনাহই হোক, ক্ষমা তো একজনের কাছেই!
কত বড় গুনাহ করেছ তুমি? রবের ক্ষমার দরজা তারচেয়েও বড়!
কতটা কঠিন গুনাহ করেছ তুমি? প্রভুর দরবার যে তারচেয়েও উদার!
আল্লাহ চাইলে মাফ করতে পারেন যখন ইচ্ছে তখন, তবু কিছু কিছু সময়কে তিনি বিশেষায়িত করেছেন ক্ষমার জন্য। যেন বান্দা মাফ চাইতে উৎসাহী হয় এবং কালিমামাখা অন্তর অনুতাপের অশ্রুতে ধুয়ে মুছে শুভ্র হতে অনুপ্রেরিত হয়। সে সময়গুলোতে মাফ পাওয়ার আশাকে বাড়িয়ে দিয়েছেন। রমাদান তেমনই এক সময়। তাঁর পক্ষ থেকে এক উপহার, সুবর্ণ সুযোগ। শুদ্ধ হওয়ার, শুভ্রতায় আলোকিত হওয়ার, কালিমামুক্ত হৃদয় পাওয়ার।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!