রামাদান আমাদের জীবনে আসে এক অনন্য আহ্বান নিয়ে—নিজের দিকে ফিরে তাকানোর, আত্মাকে শুদ্ধ করার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে নতুন করে গড়ে তোলার আহ্বান।
এই পবিত্র মাস কেবল সংযমের অনুশীলন নয়; এটি ধারাবাহিক আত্মউন্নয়নের একটি সুবর্ণ সুযোগ। সিয়াম আমাদের শেখায় নিয়ন্ত্রণ, সালাত শেখায় শৃঙ্খলা, কুরআন শেখায় পথচলা, আর দুয়া শেখায় বিনয়। কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও পরিকল্পনার অভাবে অনেক সময় এই সুযোগগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয় না। রামাদান আসে আসে, চলেও যায়—অথচ প্রত্যাশিত পরিবর্তন সাধিত হয় না।
‘প্রোডাক্টিভ রামাদান প্ল্যানার’ সেই শূন্যতাকে পূরণ করার আমাদের তরফে একটি সচেতন প্রয়াস। এটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিদিনের আমল, আচরণ ও আত্মিক অগ্রগতি সহজে পর্যবেক্ষণ করা যায়। এই প্ল্যানার আপনাকে তাড়াহুড়া করা নয়; বরং থেমে থেমে ভাবতে শেখাবে—আজ আমি কী শিখলাম, কোথায় উন্নতি হলো, আর আগামীকাল কীভাবে আরও ভালো হতে পারি।
এই প্ল্যানারের লক্ষ্য নিখুঁততা নয়, বরং ধারাবাহিকতা। যেন রামাদান শেষে আমরা কেবল একটি মাস অতিক্রম না করি, বরং বলীয়ান হতে পারি আত্মশুদ্ধিতে। সেই অগ্রযাত্রায় এই প্ল্যানার হয়ে উঠবে আপনার রামাদানের অনন্য সঙ্গী—এই কামনা।
এই প্ল্যানারটি আপনার রামাদানকে আরও সচেতন ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। নিচের ধাপগুলো অনুসরণ করলে ব্যবহার সহজ হবে—
(১) দিনের শুরুতে বিশুদ্ধ নিয়ত করুন।
(২) পাঁচ ওয়াক্ত সালাত, কুরআন তিলাওয়াত ও অন্যান্য আমলের ঘরে টিক (✔) দিয়ে চিহ্নিত করুন।
(৩) দিনের শেষে নিজের আমল ও আচরণ সংক্ষেপে রিভিউ করুন।
(৪) যেসব জায়গায় ঘাটতি হয়েছে, পরের দিন তা পূরণে অঙ্গীকারবদ্ধ থাকুন।
(৫) ধারাবাহিক থাকার চেষ্টা করুন।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!