Shop

লেখক পরিচিতি

সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

আল্লাহর পথের এক মহান দাঈ,ইলমে ওহীর বাতিঘর যুগশ্রেষ্ঠ মনীষী। খাঁটি আরব রক্তের গর্বিত বাহক।বিশ্বময় হেদায়েতের রোশনি বিকিরণকারী।উম্মতের রাহবর ও মুরুব্বি। কল্যাণের পথে আহ্বানে চিরজাগ্রত কর্মবীর। জন্ম ১৯১৪ ঈসাব্দে। ভারতের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সূতিকাগার উত্তর প্রদেশের রাজধানী লাখনৌর রায়বেরেলীতে। প্রাতিষ্ঠানিক লেখাপড়া আদ্যোপান্তই দারুলউলুম নদওয়াতুল উলামায়। অধ্যাপনা জীবনের সিংহভাগও এই প্রতিষ্ঠানে নিবেদিত ছিলেন। আল্লামা নদভীর খ্যাতির সূচনা হয় বিংশ শতাব্দীর ত্রিশের দশকে "সীরাতে সাইয়েদ আহমদ শহীদ" রচনার মাধ্যমে।গ্রন্থটি গোটা ভারতবর্ষে তাকে পরিচিত করে তুলে।এরপর তিনি রচনা করেন 'মা যা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন' (মুসলমানদের পতনে বিশ্ব কী হারাল) নামক কালজয়ী গ্রন্থ।যা তাকে প্রথমত আরববিশ্বে ও পরবর্রতীতে বৈশ্বিক সুখ্যাতি এনে দেয়। এ পর্যন্ত গ্রন্থটির শতশত সংস্করণ বের হয়েছে। বিগত প্রায় পৌনে এক শতাব্দী ধরে তার কলম অবিশ্রান্তভাবে লিখেছে মুসলিম ইতিহাসের গৌরদীপ্ত অধ্যায়গুলোর ইতিবৃত্ত। সীরাত থেকে ইতিহাস, ইতিহাস থেকে দর্শন ও সাহিত্য পর্যন্ত সর্বত্রই তার অবাধ বিচরণ। উর্দু থেকে তার আরবী রচনায় যেন অধিকতর অনবদ্য। আল্লামা নদভী জীবনে যেমন পরিশ্রম করেছেন, তেমনি তার শ্বীকৃতিও পেয়েছেন। মুসলিম বিশ্বের নোবেল হিসেবে খ্যাত বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।১৯৯৯ খ্রিস্টাব্দে দুবাইয়ে তিনি বর্ষসেরা আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব নির্বাচিত হন।১৯৯৯ খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আলী নদভীকে সুলতান ব্রুনাই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক বহু ইসলামী প্রতিষ্ঠান ও সংস্থার সদস্য ছিলেন। তিনি একাধারে রাবেতায়ে আলমে ইসলামী এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের সভাপতি ছিলেন। লাখনৌর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুলউলুম নাদওয়াতুল-উলামা' এর রেকটর ও ভারতীয় মুসলনমানদের ঐক্যবদ্ধ প্লাটফরম মুসলিম পারসোন্যাল ল' বোর্ডের সভাপতি ছিলেন। ইসলামের এই মহান সংস্কারক ১৯৯৯ সনের ৩১ ডিসেম্বর জুমার আগে সুরা ইয়াসিন তেলাওয়াতরত অবস্থায় ইন্তিকাল করেন।
Filter

Categories

অর্থনীতি
আত্ম উন্নয়ন
আদর্শ পরিবার ও দাম্পত্য
ইতিহাস ও ঐতিহ্য
ইবাদাত, আমল ও আমলের সহায়িকা
ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
ইসলামি রাজনীতি
ইসলামি সাহিত্য
ইসলামী সাহিত্য ও উপন্যাস
ঈমান ও আকীদা
একাডেমিক
কসমেটিক্স Beauty & Personal Care
কুরআন
কুরআন [ আরবি]
কুরআন ও তাফসীর
কুরআন বিষয়ক বই
ঘর ও রান্নাঘর (Home & Kitchen)
জীবনীগ্রন্থ
ট্রিমার ও শেভার (Trimmer & Shaver)
দাওয়াহ
পরিবার ও দাম্পত্য ,আত্মশুদ্ধি
পারফিউম (Perfume)
প্রি অর্ডার
ফিকাহ
বাংলা সাহিত্য / লেখালেখি
বিয়ে ও সংসার
বিশেষ সাশ্রয় (Money Saving)
রাজনীতি
লাইফ স্টাইল
শিক্ষক ও প্রভাষক নিয়োগ সহায়িকা
শিশু-কিশোর সাহিত্য
শিশুদের নাম
সাহিত্য
সাহিত্য / গল্প / উপন্যাস
সীরাত
সেইফ ফুড
স্বাস্থ্য (health )
স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা ,Health & Personal Care
হজ্জ-উমরাহ ও কুরবানি, ভ্রমণ ও প্রবাস
হাদিস
হাদিস বিষয়ক বই

Authors

Brands

Price

-







No product found...