ইসলামের ইতিহাসে কারবালা এক বিষণ্ন ইতিহাসের বিষাদময় আখ্যান। এক অমর আত্মত্যাগের অক্ষয় উপমা। নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ফুল, আদরের বকুল প্রিয় দৌহিত্র হুসাইন ইবনু আলি রাদিয়াল্লাহু আনহু এই অগ্নিগর্ভ ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র। ইতিহাসের রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে তিনি যে সত্য ও ন্যায়ের নিশান উড়িয়েছিলেন, এই বই তারই জীবনালেখ্য, তাঁর বেদনার অন্তরাত্মা। এই বইয়ে সন্নিবেশিত হয়েছে ইসলামের ইতিহাসের এই বেদনাবিধুর অধ্যায়ের সাক্ষ্য বহনকারী মহান সাহাবি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিচিতি, তাঁর জন্ম, শৈশব, নবিজি সল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বেড়ে ওঠা, এবং তাঁর সাহসিকতা, বিনয় ও আধ্যাত্মিক দীপ্তির ইতিবৃত্ত। পাশাপাশি আলোচিত হয়েছে তাঁর পরিবার—বিশেষত তাঁর স্ত্রী ও সন্তানদের সংক্ষিপ্ত ও স্পর্শকাতর জীবনচিত্র।
বইটিতে ফুটে ওঠেছে কারবালার করুণতম কাহিনি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুফাগমন, পথের বাঁকে বাঁকে তাঁর বিরুদ্ধে যে ষড়যন্ত্র জেগে ওঠেছিল, কুফাবাসীদের প্রতারণা, এবং তাঁর হৃদয়বিদারক শাহাদত—এসব কিছু এখানে বর্ণিত হয়েছে বিশুদ্ধ বর্ণনায়, কান্নার ভাষায় এবং রক্তাক্ত ছায়ায়। কারবালার যুদ্ধ ও শাহাদতের পরবর্তী অধ্যায়গুলো পাঠককে নিয়ে যাবে এক বিষাদময় আবহে। চোখ অশ্রুসিক্ত হবে। হৃদয় বিগলিত হবে। হুসাইন রাদিআল্লাহু আনহুর সাহসিকতা ও বীরত্বে হৃদয় শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠবে।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!