বই সম্পর্কে গোটা পৃথিবীতে বিশুদ্ধতা, বিন্যস্ততা ও কার্যকারিতায় ছয়টি গ্রন্থ সুপ্রসিদ্ধ। যাদেরকে বলা হয় সিহাহ সিত্তাহ। এই ছয়টি গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ হলো সুনানে আবী দাঊদ। ৫,০০,০০০ (পাচঁ লক্ষ) হাদীসের মধ্য হতে ৪,৮০০(চার হাজার আটশত) হাদীসের অসাধারণ ও নজীর বিহীন সংকলন হলো সুনানে আবী দাঊদ। সকল শ্রেণীর উলামা ও ত্বলাবার নিকট ব্যাপকভাবে এটি সমাদৃত এবং ফিকহ বিষয়ে হাদীসের এমন বিশাল ভান্ডার এতে জায়গা পেয়েছে। যা অন্য কোনো কিতাবে পায়নি । এজন্য এটি অনন্য ও অসাধারণ। লেখক সম্পর্কে তিনি হলেন সুলাইমান বিন আ‘শআছ ইবনে ইসহাক আল-আজদী আস-সিজিস্তানি। যিনি হাদীসের বিশিষ্ট ইমাম ছিলেন। তিনি ২০২ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম বুখারীর সাথে ইমাম আহমদ ইবনে হাম¦লের অধীনে হাদীস অধ্যায়ন করেছিলেন এবং হাদীসের পরবর্তী অনেক জগত বিখ্যাত মুহাদ্দিস যেমন ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ীর মত মহান মুহাদ্দিসগণকে হাদীস শিক্ষা দিয়েছিলেন। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের বিশুদ্ধ হাদীস সংগ্রহের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন । তার গ্রন্থের প্রতিটি হাদীসকে কুরআনের সাথে সামঞ্জস্য করার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং দীর্ঘ যাচাই বাচাইয়ের পর তার হাদীসগুলো কুরআনের সাথে সামঞ্জস্যশীল বলে প্রমাণিত হয়েছিল। আবূ দাঊদ শরীফ মুসলিম বিশ্বের সর্বজন স্বীকৃত সংখ্যাগরিষ্ঠ হাদীস বিশারদ দ্বারা যাচাই বাচাই করার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর সুন্নাহর সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত লাভ করেছে। তবে কিছু দুবর্ল হাদীসও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইমাম আবূ দাঊদ ৫,০০,০০০ হাদীস সংগ্রহ করলেও তিনি তার আস সুনান গ্রন্থে ৪,৮০০ হাদীস সংকলন করেছিলেন, যা তিনি তৎকালীন বাগদাদ এবং অন্যন্য প্রধান শহরে পড়িয়েছিলেন। ইমাম আবূ দাঊদ (র.) জীবনের শেষ চার বছর বসরার কাটিয়ে ৭৩ বছর হায়াত লাভ করে ১৬-ই শাওয়াল ২৭৫ হিজরিতে জুমার দিন ইন্তেকাল করেন।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!