আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। অবশ্য সে ভ্রমণ যদি হয় ঐতিহাসিক জায়গার তাহলে ভ্রমণটি আরও রোমাঞ্চকর মনে হয়। কিশোর বয়স হতেই দেশ-বিদেশ সম্বন্ধে, ভ্রমণ কাহিনী পড়া, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদির বিবরণ খুব ভালো লাগত। আরও পরে বিখ্যাত পর্যটকদের ঐতিহাসিক বিবরণ, বহু নন্দিত বিদেশি ভ্রমণ কাহিনী লেখকদের বিবরণে ইতিহাসের মিশ্রণ আমাকে অন্যান্য বিষয়ের সাথে ভ্রমণ কাহিনী লেখার স্পৃহা যোগায়। আমার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাকে তুলে ধরবার প্রয়াসে ইতিহাসের বিশ্রণে প্রথম ভ্রমণ কাহিনী ভারতের গোল্ডেন ট্রায়াঙ্গলে দিল্লি, জয়পুর, আর আগ্রা নিয়ে লিখি কত জনপদ কত ইতিহাস নামক বই। তার পরে ধারাবাহিকভাবে লিখেছি। এই বইটিও তারই ধারাবাহিকতায় রচিত ভ্রমণ কাহিনী প্যারিস হতে ভিয়েনা। এখানে ইতিহাসের মিশ্রণ ঘটেছে; তবে সে ইতিহাস আমাদের আগের প্রজন্মের জীবদ্দশায় ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি।
আমি এই বইটিতে আধুনিক বিশ্বের নিকট অতীতের ভয়াবহ বিশ্বযুদ্ধ যাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে এখন জানি, তারই প্রেক্ষাপট উঠে এসেছে। সময়কাল যদিও ১৯৩৯-৪৫ সাল। তবে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের পরিবর্তিত সময় হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ছোটছোট কাহিনী এতে আলোচিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর তৎকালীন জার্মানির সামাজিক অবস্থায় অখ্যাত এক কর্পোরালের এই সময়ের বিশ্বের মহাশক্তিধর হিটলারের উত্থান-পতন। সমসাময়িক বিশ্বের নেতাদের উত্থান। হিটলার কর্তৃক একের পর এক দেশ দখল এবং হোলোকোস্ট বলে পরিচিত ইউরোপে ইয়াহুদি নিধন, ইসরাইল রাষ্ট্রের বীজবপন ইত্যাদি, ভ্রমণের মধ্যে যে সব জায়গা থেকে শহর দেখেছি তারই প্রেক্ষিতে আলোচিত হয়েছে। বিশেষ করে তৎকালীন পূর্ব ইউরোপ সফরকালে নানা বিষয় আলোচিত হয়েছে। হিটলারের রোষানল হতে কিভাবে প্যারিস নগরী ধ্বংস হতে হতে হয়নি তার বিবরণ যেমন রয়েছে, তেমনি রয়েছে লক্ষ লক্ষ ইয়াহুদি তথা অন্যদের নিধনের বিবরণ। ডাকাউ, ওসইউচ ভ্রমণের সময় দেখেছি ইতিহাসের সেই সত্য যা আজও হোলোকোস্ট হিসেবে পরিচিত। এর রেশ শেষ হয়নি। এখন ইসরাইল আরব প্রতিবেশী বিশেষ করে ফিলিস্তিনিদের সাথে যে ধরনের আচরণ করছে তা ওই হোলোকোস্টের কথা মনে করিয়ে দেয়।
ভ্রমণ করেছি ফ্রান্সের উপকূল নর্মান্ডি যেখানে জুন ৬, ১৯৪৫ সালে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বৃহৎ সমুদ্রতটে সামরিক বাহিনী অবতরণ হয়েছিল। ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে হিটলারের হাত হতে ইউরোপ পুনঃরুদ্ধার করা হয়েছিল। দেখেছি পোল্যান্ডের রাজধানী ওয়ারস, যে শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছিল। আজ সে ওয়ারস্ শহর দেখলে মনে হবেনা যে প্রায় ৭১ বছর পূর্বে এ শহরে কোনো অক্ষত স্থাপনা ছিল।
দেখেছি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। বিবরণ রয়েছে বিশ্বের অন্যতম শহর প্রাগ, রয়েছে বিবরণ হাঙ্গেরির বুদাপেস্টের অভ্যুত্থান, সর্বোপরি ললিতকলা, কৃষ্টি আর সূরের শহর ভিয়েনা, অস্ট্রিয়া ভ্রমণের অভিজ্ঞতা।
চেষ্টা করেছি ভ্রমণের সাথে এসব জায়গায় ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কিছু চিত্র তুলে ধরতে। চেষ্টা করেছি এসব কাহিনী সহজ ভাষায় উপস্থাপন করতে।
আমি আশা করি যারা ভ্রমণকাহিনী পড়তে ভালোবাসেন তাদের কাছে বিবরণ ভালো লাগবে। এমন কিছু জায়গায় গিয়েছি যেখানে সচরাচর আমাদের দেশি পর্যটকরা যায়নি, সে সব জায়গার বিবরণও তুলে ধরেছি।
আমার বিশ্বাস, আমার আগের ভ্রমণ কাহিনীগুলো যারা পড়েছেন তাদের এবং নতুন পাঠকদের এই বইটি আরও ভালো লাগবে। কারণ, এই বইটির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এ ভ্রমণে আমি সাতটি দেশের প্রায় ষোলটি শহরে গিয়েছিলাম। মিউনিখ জার্মানি হতে প্রায় তিন হাজার কিলোমিটার, আমরা সড়কপথে বাসে ভ্রমণ করেছি। তার বিবরণও দেবার চেষ্টা করেছি।
এই বই লেখায় আমার পরিবার যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আরও কৃতজ্ঞ জনাব এম এ জাকারিয়ার নিকট যিনি শুধু সফরসঙ্গীই ছিলেননা; বরং এই ভ্রমণ বিন্যাস করেছিলেন, ছবি দিয়ে সাহায্য করেছিলেন। আমি আমার অন্যান্য সফর সঙ্গীদের কাছেও কৃতজ্ঞ যে, তারা আমাকে শুধু সঙ্গই দেননি আমার লেখার সুবিধার্থে বহু জায়গায় গিয়েছেন। আমি বিশষভাবে কৃতজ্ঞ আমার সফর সঙ্গী সহধর্মিণী ডা. রেহানা খানমের কাছে তিনি নিজেও যথেষ্ট উৎসাহ নিয়ে এসব জায়গা দেখেছেন।
আমি জনাব ফোরকান আহমদ, স্বত্বাধিকারী- পালক পাবলিশার্সের কাছে কৃতজ্ঞ প্রতিবারের মত এবারও এই সুন্দর বই পাঠকদের সামনে উপস্থাপনের জন্য। ধন্যবাদ জানাই আমার কনিষ্ঠ পুত্র সাফাক হোসেনকে যে এবারও এই বইয়ের প্রচ্ছদ অংকন করেছেন।
অবশেষে নির্মল চিত্তে পাঠকদের কাছে অনুরোধ, তারা ছোটখাটো ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর চোখে দেখবেন। এখানকার কোনো বিবরণই কল্পনা প্রসূত বা ইতিহাস বহির্ভূত নয়। হয়ত প্রচলিত ইতিহাসে কম চর্চিত। আমি পরিশেষে আশা করি, আমার অন্যান্য রচনার মত এই বইটিও পাঠক-প্রিয় হবে।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!