ইসলামি জগতে এক বিস্ময়কর ব্যতিক্রম গ্রন্থের নাম- صيد الخاطر
[বাংলা: হৃদয়ের দিনলিপি]। গ্রন্থটি লিখিত হয়েছে বিভিন্ন বিষয়ে লেখকের
তাৎক্ষণিক উদ্ভাসিত কিছু চিন্তা ও ভাবনার মিশ্রণে। বিচিত্র বিষয়। ইলম
ইবাদত মুআমালা মুআশারা তালিম তাযকিয়া ও তাসাউফ- সব মিলেমিশে
একাকার হয়েছে এই গ্রন্থে। এবং এক আলোকময় নির্দেশনা নিয়ে হৃদয়জগতের খোরাক জুগিয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী- এবং এখনো।
যেন হাজার বছরের এক প্রজ্জ্বলিত প্রদীপ। হিরন্ময় দরদী কথাগুলো আঁধার
হৃদয়কে করে ঝলকিত এবং নির্দেশনা দেয় একটি সুন্দর মত ও পথের
দিকে।
বিশ্বের বহু বিদ্বান ব্যক্তি গ্রন্থটি নিয়ে আলোচনা করেছেন। এর বিস্ময়কর
প্রভাব উপকারিতা ও উপযোগিতার কথা বলেছেন। এটি আসলে এক
জাগরণমূলক গ্রন্থ। নিজেকে পরিশুদ্ধ এবং পরিপূর্ণ করার গ্রন্থ। জীবনকে
উন্নত ও সমৃদ্ধ করার গ্রন্থ। নিজের জীবনের আচার ও বিশ্বাসকে নতুনভাবে
সাজিয়ে ও গুছিয়ে তোলার গ্রন্থ। কোনো নিদারুণ নিরুত্তাপ উদাসীন
হৃদয়কেও এটি করে তোলে জাগ্রত উন্নত এবং পরিশুদ্ধ। কর্মের প্রতি করে
তোলে উদ্দীপিত। মনের মৃত সাগরেও ডেকে আনে চেতনার উদ্বেল উচ্ছ্বল
ঢেউ। আলহামদুলিল্লাহ এই চমৎকার একটি গ্রন্থ নিয়ে এলো মাকতাবাতুল হাসান।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!