‘আহলে সুন্নাত’ অর্থ সুন্নত-পন্থী। যে পথের দিশা নবীজি (ﷺ) দিয়ে গেছেন, যে পথে সাহাবীগণ চলেছেন, সেই পথের অনুসারীদের ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ বলা হয়। কিন্তু মজার বিষয় হলো, এই নামটি এখন সবার একক মালিকানায় পরিণত হয়েছে। প্রত্যেক দল-উপদল নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। হোক তা হক কিংবা বাতিল-পন্থীদের দল।
.
এজন্য বর্তমানে যেটা আমাদের সবার জন্য জরুরী, তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পরিচয় জানা। আমাদের পূর্বসূরিগণ আহলে সুন্নাত বলতে কী বুঝতেন, তা ভাল করে বুঝে নেয়া। তাদের আকীদা, কর্মপন্থা সম্পর্কে গভীর না হলেও মৌলিক স্তরের জ্ঞান রাখা; যাতে এত দল-মতের ভিড়ে সত্যের সন্ধান পাওয়া যায়, সত্যের ওপর অটল এবং অবিচল থাকা যায়। কারণ, দিন শেষে নবীজির শিক্ষা, সাহাবী এবং পরবর্তী দুই প্রজন্মের আলিমদের আদর্শের ওপর যারা থাকবে, তারাই নাজাত পাবে। নবীজি বিদায় হজের দিন এই কথাই বলে গেছেন।
.
বক্ষ্যমাণ গ্রন্থটি এই ক্ষেত্রে অনবদ্য একটি গ্রন্থ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, নির্ভেজাল আকীদার মৌলিক বিষয়াদি, প্রচলিত কুফরের ওপর চমৎকার আলোচনা করা হয়েছে এতে। সংক্ষেপে যারা ইসলামের মৌলিক আকীদা শিখতে চান বা শেখাতে চান, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। এছাড়া দাওয়াতি কাজের ক্ষেত্রেও অসাধারণ একটি উপকরণ হিসেবে কাজ করবে বইটি।
🚚 Delivery Policy
অর্ডার কনফার্ম হওয়ার পর ২–৫ কার্যদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়।
ঢাকার ভিতরে দ্রুত ডেলিভারি (১–৩ দিন) এবং ঢাকার বাইরে ৩–৫ দিন সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী প্রযোজ্য হবে।
অর্ডার শিপ করার পর কাস্টমারকে ট্র্যাকিং আপডেট প্রদান করা হবে।
🔄 Return Policy
ডেলিভারির পর ৩ দিনের মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করা যাবে (শুধুমাত্র ড্যামেজড বা ভুল প্রোডাক্ট হলে)।
বই অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে (অব্যবহৃত ও অক্ষত)।
ভ্যালিড রিটার্ন রিকোয়েস্ট অনুমোদিত হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কাস্টমার চেঞ্জ অব মাইন্ড হলে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
আমাদের ওয়েবসাইটে পছন্দের বই নির্বাচন করে কার্টে যোগ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পন্ন করুন। আমরা সারা বাংলাদেশে বই ডেলিভারি করে থাকি।
হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি। এছাড়াও অনলাইন পেমেন্টের সুবিধা রয়েছে।
সাধারণত ২–৫ কর্মদিবসের মধ্যে আপনার অর্ডার ডেলিভারি করা হয়। তবে দূরবর্তী অঞ্চলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই পান, তাহলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। যাচাই সাপেক্ষে আমরা বই পরিবর্তন বা উপযুক্ত সমাধান প্রদান করবো।
হ্যাঁ, আমরা বিশ্বস্ত প্রকাশনী ও অনুমোদিত পরিবেশকদের কাছ থেকে সংগ্রহ করা ১০০% আসল ও মানসম্পন্ন বই সরবরাহ করি।
0.0
out of 5.0
No reviews yet
Share your experience!
Login to ReviewBe the first to share your experience with this product!